Sunday, 20 August 2017

একটি অসহায় ছেলের গল্প



চাকরিটা এবার বুঝি চলে যাবে! বাচানোর আর কোন পথ নাই! চাকরি অবস্থা ঠিক যেন আমার সদ্য ব্রেকাপ হওয়ার রিলেশনের মত। 

প্রেমিকার মত বসের সংগেও অনেক দিন ধরে বনিবনা হচ্ছে না। অনেক চেষ্টা করছি এডজাস্ট করার। কিন্তু যদি বিশ্বাস কিংবা দর্শনের মিল না থাকে তাহা কই বা এডজাস্ট করা যায়! অনেক বার মনে হয়েছে আমি চাকরিটা ছেড়ে দিবো। বসের সংগে আর না। 
কিন্তু বস যখন মুখে বলেই দিলো, 'ইউ আর ফায়ার্ড'। তখন মনে হলো, চাকরিটা আমার প্রয়োজন। না হয় কোনভাবেই এডজাস্ট করে নিবো। কিন্তু চাকরিটা বাচাতে হবে। ঠিক যেমন প্রেমিকা বলেছিলো, তোমার সংগে আমি আর নাই', মনে হয়েছিলো ওকে ছাড়া আমার হবে না! হবেই না! 

বস কি যেন টাইপ করছেন। টাইপ করছেন তো করছেনই। তার মুখ থমথমে বুঝতে পারছি, সম্ভবত আমার সাসপেনশন অর্ডারই টাইপ করছেন। মেসেঞ্জার যখন এপাশ থেকে দেখছিলাম টাইপিং দেখাচ্ছে, তুমি টাইপ করেই যাচ্ছ করেই যাচ্ছ, তখন যেমন নার্ভাস লেগেছিলো, ঠিক তেমন লাগলো! 

তোমার ব্যাপারে যেমন শেষ চেষ্টা করার সাহস সঞ্চয় করে এগিয়ে গিয়েছিলাম, চাকরির ব্যাপারেও তবু শেষবারের মত সাহস নিয়ে এগিয়ে গেলাম! শেষ চেষ্টা করে দেখি।

-বস, প্লিজ, শেষবার কি একটা সুযোগ দেওয়া যায় না?
বস আমার দিকে না তাকিয়ে বললেন, আমি তো পরিস্কার কথা জানিয়ে দিয়েছি। ইটস ওভার। প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না, সম্মানের জায়গা টুকু রাখতে দিন। 

-আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। সব জগত যেন অন্ধকার হয়ে এলো। বস দেখি একেবারে তোমার মতোই বলছে! প্রেমিকা আর বস আসলেই একই জিনিস,,,,

আমার চোখ মুখ অন্ধকার!  তবু একবার শুধু অস্ফুট স্বরে ডাকলাম, 'বস'?
বস এভার আমার দিকে তাকালেন।
আমি মৃদু গলায় বললাম, "আই লাভ ইউ"!
বস চোখের চশমা খুলে টেবিলের ওপরে রাখলেন। মনে হচ্ছে রাগে এখনি একটা ডিনামাইট এর মত ফেটে পড়বেন!  
আমি আবারো বললাম প্লিজ একটু বুঝার চেষ্টা করুন। আমি এই অফিস ছাড়তে চাই না। আমি আপনাকে অনেক ভালোবাসি স্যার, অনেক ভালোবাসি। ঠিক শেষ দিন যখন তোমার সাথে কথা হয়েছি এভাবেই তোমাকে রিকুয়েস্ট করেছিলাম। 

আমি অফিসের বাহিরে রাস্তায় হাটছি। আমার হাতে আমার সাসপেনশন লেটার। আপাতত সদ্য হারানো চাকরি না, বরং তোমার কথা ভাবছি। 
তোমাকেও শেষ মূহুর্তে ভালোবাসি বলেও কোনো লাভ হয় নি। বস কে বলেও লাভ হলো না! বস জাতি সত্যিই একেবারে প্রেমিকার মত! 

ভালোবাসি বলে আসলে কোনো লাভ নেই। কাউকেই বলে লাভ নেই, না প্রেমিকা,  না বস। 
তুমি আমাকে ছেড়ে চলে গেছো, হয়তো কিছুদিন পর বহুদুরে দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে পারি, তাই তোমার উপর আমার কোন রাগ নেই।
আমার সব রাগ আপাতত সাসপেনশন লেটারে আমার নামের বানান ভুল টাইপ হয়েছে, তার ওপর! তুমিও শেষ মেসেজে আমার নামের বানান ভুল করেছিলে! হায় রে দু:খের কপাল আমার........... 


No comments:

Post a Comment

গরু হারিয়ে মতি ভাই আজ অজ্ঞান

তিল কে তাল করা মতি ভাইয়ের অভ্যাস। কোন কিছু ঘটার আগে তা ফলাও করে প্রচারনা না করলে তার ঘুম আসে না। কোরবানী এসে গেছে।, সবাই ইনবক্সে মতি ভা...